shortstories লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
shortstories লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫

তিনস্তরের ছাঁকনী (শিশুতোষ গল্প)


ঘটনাটি আব্বাসীয় খিলাফার স্বর্ণযুগের সময়কার। মুসলিম সালতানাতের রাজধানী বাগদাদে বাস করতেন এক জ্ঞানী ব্যক্তি যিনি তাঁর অসাধারণ জ্ঞানের জন্য সুপরিচিত ছিলেন।

একদিন তাঁর পরিচিত এক লোক তাঁর সাথে দেখা করতে এসে বলতে লাগলো, “জানেন, এইমাত্র আপনার বন্ধু সম্পর্কে আমি কী শুনেছি?”

জ্ঞানী লোকটি বললেন, “দাঁড়াও। কোনো কিছু বলার আগে আমি চাই তুমি একটি ছোট্ট পরীক্ষায় উত্তীর্ণ হও। পরীক্ষাটির নাম তিনস্তরের ছাঁকনী পরীক্ষা।”

“তিনস্তরের ছাঁকনী?”

“ঠিক তাই,” জ্ঞানী লোকটি বলতে লাগলেন, “আমার বন্ধু সম্পর্কে কোনো কিছু বলার আগে তুমি যা বলতে চাও তা একটু পরীক্ষা করে নিলে খুব ভালো হবে।

সে কারণেই আমি একে তিনস্তরের ছাঁকনী পরীক্ষা বলে ডাকি।

প্রথম স্তর হচ্ছে সত্য। তুমি কী এ ব্যাপারে নিশ্চিত যে যা বলতে চাইছো তা পুরোপুরি সত্য?”

“নাহ্‌,” লোকটি বললো, “আসলে আমি বিষয়টি সম্পর্কে এইমাত্র জেনেছি এবং...”

সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫

রাজার দেওয়া বীজ (শিশুতোষ গল্প)

- কোন মন্তব্য নেই


অনেক অনেক দিন আগে এক দেশে এক রাজা বাস করতো। তার রাজ্যটি ছিলো খুব সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী। কিন্তু একটি ব্যাপারে রাজা ছিলেন কিছুটা চিন্তিত। তিনি প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তখনো পরবর্তী রাজা নির্বাচন করতে পারেননি। নিজের সহকারী কিংবা সন্তান-সন্ততিদের মধ্য থেকে রাজা নির্বাচন না করে তিনি চাইছিলেন নতুন কিছু করতে। তাই একদিন তিনি তার রাজ্যের সকল তরুণ ও যুবকদের একত্রিত করে ঘোষণা করলেন, “বয়সতো আমার অনেক হলো। তাছাড়া পরবর্তী রাজা নির্বাচিত করার সময়ও এসে গেছে। তাই আমি ঠিক করেছি তোমাদের মধ্য থেকেই পরবর্তী রাজা নির্বাচিত করবো।”

বীজ রোপনরাজার কথায় সবাই অবাক হয়ে গেলো! কিন্তু তিনি তার কথা চালিয়ে গেলেন, “আজ আমি তোমাদের সবাইকে একটি করে বীজ দেবো। আর বীজটি এক বিশেষ প্রজাতির। আমি চাই তোমরা এই বীজটি রোপন করে নিয়মিত পানি দাও ও এর পরিচর্যা করো। আর আজকের দিন থেকে ঠিক এক বছর পর তোমরা আমার কাছে ফিরে আসবে বীজ থেকে কে কী উৎপাদন করেছো তা নিয়ে। তারপর তোমাদের আনা গাছগুলো পরীক্ষা করেই আমি ঠিক করবো কে হবে আমাদের পরবর্তী রাজা।”

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

কঠিন পরীক্ষা

- কোন মন্তব্য নেই


ইখলাস ও আল্লাহভীতির প্রকৃত নিদর্শনগুলোর একটি হলো অবৈধ উপার্জন এড়িয়ে চলা। একজন ঈমাদার বান্দা অসৎ উপার্জনের চাইতে দুঃখ-কষ্টকেই উত্তম মনে করেন। ইমাম ইবনে জারির আত-তাবারি এ সম্পর্কে একটি হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করেছেন।

‘হজ্জের মৌসুমে আমি মক্কায় ছিলাম এবং দেখলাম খুরাসানের এক লোক মানুষকে ডেকে বলছে, “হে হাজ্জী ও মক্কাবাসী! যারা এখানে উপস্থিত এবং যারা দূরে অবস্থান করছেন - আমি একটি ব্যাগ হারিয়েছি যাতে এক হাজার দিনার ছিলো। যে ব্যক্তি ব্যাগটি ফেরত দিবে আল্লাহ তাকে উত্তম পুরষ্কার দিবেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন; আর কিয়ামতের দিন তিনি আল্লাহর দয়া ও সাহায্য লাভ করবেন।”

মক্কাবাসীদের মধ্য থেকে এক বৃদ্ধলোক তার কাছে গিয়ে বললো, “হে খুরাসানী, আমাদের শহর খুব কঠিন সময় পার করছে, আর হজ্জের মৌসুমও নির্দিষ্ট ও সীমিত এবং আমাদের আয়ের পথও বন্ধ। আপনার হারানো টাকা হয়তো এমন কোনো মু’মিনের হাতে পড়েছে যে গরীব ও বৃদ্ধ। সে হয়তো আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করছে, যদি আপনি তা থেকে কিছু অর্থ তাকে দান করেন। ফলে ঐ অর্থ ব্যয় করা তার জন্য হালাল হবে।”
At-Talaq: 2-3 
খুরাসানী লোকটি জিজ্ঞেস করলো, “সে কতো টাকা চায়?”

“মোট অর্থের এক-দশমাংশ।”

খুরাসানী লোকটি জবাব দিলো, “না, আমি তাকে কোনো অর্থ দিতে পারবো না। বরং আমি আমার দাবি আল্লাহর কাছে জানাবো এবং যেদিন তাঁর সাথে আমি মিলিত হবো সেদিন আমার অভিযোগ তাঁর সামনে পেশ করবো। আর আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বাধিক বিশ্বস্ত।”

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

মালিক ইবনে দিনার (একটি ফিরে আসার গল্প)

মালিক ইবনে দিনার (রাহিমাহুল্লাহ) ছিলেন একজন ধার্মিক এবং (আল্লাহর প্রতি) অনুগত ইমাম। কেউ একথা কল্পনাও করতে পারে না যে, এক সময় তিনি খুব রূঢ় ও অবাধ্য মানুষ ছিলেন। তাঁর তওবা করার গল্পটি আমাদের দেখায় যে, কোনো মানুষ – সে যতো খারাপই হোক না কেন - আল্লাহর ক্ষমা পাওয়ার অযোগ্য নয়।

ইবনে দিনার ছিলেন খুব অত্যাচারী লোক। কেননা তিনি ছিলেন নীতিহীন ও মাতাল। এমনকি তিনি সুদের ব্যবসাও করতেন, যার কারণে লোকজন তাকে ঘৃণা করতো ও এড়িয়ে চলতো। তার একটি ছোট মেয়ে ছিলো যাকে তিনি খুব ভালোবাসতেন। মাত্র তিন বছর বয়সে যখন তার মেয়ের মৃত্যু হয়, তিনি উন্মত্তপ্রায় এবং শোকে কাতর হয়ে পড়েন, আর মদপান করতে থাকেন যতক্ষণ না তার হুঁশ চলে যায়।

এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, তিনি কিয়ামত প্রত্যক্ষ করছেন এবং একটি ভয়ঙ্কর সাপ তাকে ছোবল মারছে। ভীতসন্ত্রস্ত হয়ে ইবনে দিনার যখন পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, একজন বৃদ্ধ লোক ছাড়া তিনি আর কাউকেই দেখলেন না এবং তার দিকে ছুটতে লাগলেন। তাকে সাহায্য করার পক্ষে লোকটি ছিলো খুবই দুর্বল, তবে তিনি ইবনে দিনারকে অন্য একটি পথের দিকে নির্দেশ করলেন। আর ইবনে দিনার ঠিক ততক্ষণ দৌড়াতে থাকলেন যতক্ষণ না তিনি নিজেকে জাহান্নামের কিনারায় আবিষ্কার করলেন।

সূরা আল-হাদিদঃ ১৬ভীতসন্ত্রস্ত ইবনে দিনার পুনরায় বৃদ্ধ লোকটির কাছে ছুটে গেলেন এবং তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করলেন। কাঁদতে কাঁদতে বৃদ্ধ লোকটি তাকে বললো, “দেখতেই পাচ্ছো আমি দুর্বল। আমি তোমাকে সাহায্য করতে পারবো না।” তারপর তিনি ইবনে দিনারকে আরেক দিকে ছুটতে বললেন, আর ইবনে দিনার তা-ই করলেন। তিনি যখন ছুটছিলেন তখন দেখলেন সাপটি তার খুব নিকটবর্তী এবং তাকে প্রায় ধরেই ফেলেছিলো। হঠাৎ তিনি দেখলেন তার ছোট মেয়ে তাকে সাপের হাত থেকে বাঁচাতে এসেছে।

এতক্ষণ যা কিছু ঘটে গেলো তার জন্য খুব ভীতসন্ত্রস্ত থাকলেও মেয়েকে দেখে ইবনে দিনার স্বস্তি পেলেন এবং মেয়ের হাত ধরে দুজন একসাথে বসলেন, ঠিক আগে যেভাবে তারা বসতেন। তারপর মেয়েটি তার বাবাকে এই প্রশ্নটি করলোঃ

বাবা!

“যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি?”
[সূরা আল-হাদিদঃ ১৬]

ইবনে দিনার বললেন, “মা! আমাকে সাপটি সম্পর্কে বলো।” তখন মেয়ে বললো, “এটি ছিলো আপনার খারাপ কাজ যা আপনি স্তুপাকারে জমা করছিলেন যতক্ষণ না তা আপনাকে প্রায় গিলে ফেললো। বাবা, আপনি কি জানেন না যে, একজন মানুষ দুনিয়াতে যে ‘আমল করবে কিয়ামতের দিন একত্রে সেগুলো তার সাথে মিলিত হবে? আর বৃদ্ধ লোকটি ছিলো আপনার ভালো কাজ, যেগুলো খুব সামান্য এবং দুর্বল, তাই তা আপনার অবস্থা দেখে কাঁদছিলো এবং আপনাকে সাহায্য করার অপারগতা প্রকাশ করছিলো। যদি এতো অল্প বয়সে আপনার মেয়ে মারা না যেতো তবে দুনিয়াতে করা আপনার ভালো কাজ কোনো উপকারেই আসতো না।”

ইবনে দিনার জেগে উঠলেন এবং চিৎকার করে বললেন, “হে আমার রব, এখনই (আমি তওবাহ করলাম); হে আল্লাহ! এখনই। হ্যাঁ, এখনই।” তারপর তিনি উযূ করে ফযরের সালাত আদায়ের জন্য মসজিদের দিকে রওয়ানা হলেন এবং তওবাহ করে আল্লাহর দিকে পুনরায় প্রত্যাবর্তন করলেন। মসজিদে প্রবেশ করেই তিনি শুনতে পেলেন ইমাম সাহেব ঠিক সেই আয়াতটিই তিলাওয়াত করছেন যেটি তার মেয়ে তাকে স্বপ্নের মধ্যে বলেছিলো।

বস্তুতঃ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদের প্রতি পূর্ণ সচেতন যারা তার দিকে প্রত্যাবর্তন করতে চায়। আর তাঁর অসীম দয়ার কারণে তিনি প্রতিনিয়ত তাদের সুযোগ দিয়ে যান যাতে তারা ক্ষমা প্রার্থনা করতে পারে এবং তাঁর নিকটবর্তী হতে পারে।

তওবাহ করার পর ইবনে দিনার সালাতের প্রতি একনিষ্ঠতা এবং রাতজুড়ে দু’আ ও আল্লাহর দরবারে কান্নাকাটির জন্য সুপরিচিত হয়ে উঠেন। তিনি বলতেন, “হে আল্লাহ, একমাত্র আপনিই জানেন কে জান্নাতের বাসিন্দা হবে, আর কে হবে জাহান্নামের বাসিন্দা। আমিই বা কোন দলের অংশ? হে আল্লাহ, আমাকে জান্নাতের বাসিন্দাদের সাথে যোগ দেওয়ার সুযোগ দিন এবং জাহান্নামবাসিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মুক্তি দিন।”

চরম অত্যাচারী, মদ্যপ এবং আল্লাহর সাথে সম্পর্কের প্রতি অবহেলাকারী থেকে ইবনে দিনার বিখ্যাত ধার্মিক ‘আলিমে রূপান্তরিত হয়েছিলেন। অসম্মানের পাত্র হওয়ার পরও তিনি এমনই পরিবর্তিত হয়েছিলেন যে, আজও মানুষ তাঁকে ভালোবাসে, শ্রদ্ধার সাথে তাঁর কথা স্মরণ করে এবং মহান আল্লাহর কাছে তাঁর প্রতি রহমত বর্ষণের জন্য দু’আ করে। এক সময় যেই মানুষটির ‘আমল তাকে জাহান্নামের বাসিন্দা করে দিতে পারতো, আমরা আশা করি সেই ইবনে দিনার চিরকাল জান্নাতে বাস করবেন।

এটি ছিলো মহান আল্লাহ রাব্বুল ‘আলামিনের কাছে ইবনে দিনারের আন্তরিক তওবার গল্প।

এখন আমার, আপনার অবস্থা কী? ঠিক এই মুহূর্তে আমরা কী ধরনের মানুষ? আমরা কী ভালোর দিকে পরিবর্তিত হবো? প্রকৃতপক্ষে আমাদের উচিত কোনো সময় নষ্ট না করে লক্ষ্য স্থির করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা যাতে আমরা সফল হতে পারি।

ইবনে দিনার বলেন,

“কোনো কোনো হাদীসগ্রন্থে আমি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “অবশ্যই আমি আল্লাহ,  রাজন্যবর্গের অধিপতি, সম্রাটদের সম্রাট। রাজাদের অন্তর আমার নিয়ন্ত্রণাধীন। বান্দাগণ যখন আমার আনুগত্য করে, তখন তাদের রাজা বাদশাহদের অন্তরকে রহমত ও করুণার সমন্বয়ে তাদের দিকে ঘুরিয়ে দেই। আর যখন বান্দারা আমার অবাধ্যতা অবলম্বন করে, তখন তাদের রাজা বাদশাহদের অন্তরকে রাগ ও কঠোরতার দিকে ঝুঁকিয়ে দেই, যার ফলে তারা প্রজাদের কঠিন শাস্তি আস্বাদন করায়। সুতরাং রাজা বাদশাহদের অপমান করায় নিজেদের ব্যস্ত রেখো না, বরং আমার নিকট তওবাহ করো, ফলে আমি রাজা বাদশাহদের অন্তরে তোমাদের জন্য করুণা ও সহানুভূতি স্থাপন করে দিবো।”
[সাফওয়াত আত-তাফাসীর, খণ্ড ১, পৃ. ৪১৯]

চলুন আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করি। ইনশা আল্লাহ একমাত্র তখনই পুরো মুসলিম উম্মাহ (ইসলামের উপর) অবিচল এবং তওবার ফল ভোগ করতে পারবে।

মূল লেখকঃ বোন মারিয়াম
উৎসঃ www.OnIslam.net

সোমবার, ৯ জুন, ২০১৪

ট্যাক্সি ভ্রমণে তওবাহ (একটি ফিরে আসার গল্প)

- কোন মন্তব্য নেই


২০০৪ সাল থেকে ২০০৮ সালের মধ্যে আমি যখন কোন কাজ খুঁজে পাচ্ছিলাম না তখন সাময়িকভাবে একজন ট্যাক্সি চালক হিসেবে কাজ করতাম।

ট্যাক্সিএকদিন যখন আলেক্সান্দ্রিয়ার (মিশর) রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম, আর শাইখ মিশরী রশিদ আল-আফাসির কণ্ঠে সূরা আল হাদীদের (৫৭ নং সূরা) কিছু আয়াতের তিলাওয়াত শুনছিলাম, তখন ৬০ বছর বয়স্ক এক লোক আমাকে থামালো এবং বললো তাকে কারমুয (আলেক্সান্দ্রিয়ার নিকটবর্তী একটি প্রাচীন শহর) পৌঁছে দিতে। তিনি গাড়ীতে উঠে বসলে আমি তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম।

রাস্তার প্রতি মনোযোগ থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছিলাম লোকটি খুব বিরক্ত বোধ করছে। যার জন্য তিনি তার হাঁটু নাড়ছেন, হাত চুলকাচ্ছেন এবং বার বার ক্যাসেট প্লেয়ারটির দিকে তাকাচ্ছেন। শাইখ নিম্নোক্ত আয়াতগুলো পাঠ না করা পর্যন্ত তিনি একই কাজ করতে থাকলেন।

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

দু’আ-র ক্ষমতা

- কোন মন্তব্য নেই

দু’আ এমন এক অবিশ্বাস্য শক্তি যা অনেক সময় আমরা একেবারেই বুঝে উঠতে পারি না; কারণ, আমরা যদি বুঝতেই পারতাম, তবে আমাদের দু’আ কবুল হওয়ার জন্য যা করা প্রয়োজন তাই করতাম। কখনও কখনও আমাদের দু’আ সাথে সাথেই কবুল হয়, আর কখনও কখনও আমাদের প্রত্যাশার চাইতেও বেশি সময়ের প্রয়োজন হয়। যাই হোক, যদি সঠিকভাবে দু’আ করা হয় তবে তা বদলে দিতে পারে আমাদের জীবন এবং নিয়ে আসতে পারে অভাবনীয় ফলাফল।

দু'আ
দু’আ কবুল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই দু’আ-র পেছনের ক্রিয়াকৌশল পুরোপুরি বুঝতে হবে। প্রথমত, আমাদের অবশ্যই সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের দু’আ কবুল করবেনই। আমাদের মনে এ ব্যাপারে সামান্যতম দ্বিধাও যেন না থাকে যে আল্লাহ আমাদের সকল দু’আ শুনছেন এবং আমাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক হতে হবে যে, আমরা যেন আমাদের দু’আ-র ব্যাপারে আশাহত না হই এবং দু’আ কবুল হওয়ায় বিলম্ব দেখে অধৈর্য না হয়ে পড়ি। আমাদের প্রতিনিয়ত নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে, আমাদের দু’আ সমূহ কবুল হওয়ার একমাত্র চাবিকাঠি হল দু’আ-য় অটল থাকা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের যেন এমন কোন পাপ না থাকে যার জন্য আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করিনি, কারণ এটা আমাদের দু’আ কবুল হওয়ার পথে প্রথম বাধা হতে পারে; বিশেষ করে যদি সে পাপ অবৈধ উপায়ে উপার্জনের সাথে সম্পর্কিত হয়ে থাকে।