রামাদান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রামাদান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

রামাদানে নারীদের জন্য (যাদের মাসিক চলছে) ১০ টি সহজ ইবাদাত

- কোন মন্তব্য নেই


ইবাদাহ কী?
‘ইবাদাহ’ শব্দটি কেবল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ অন্য সকল ভালো দিকও এর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,


আমার ইবাদাত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

[সূরা আয-যারিয়াতঃ ৫৬]

দু'আঅনেকেই ভুলবশত ‘ইবাদাত’ বলতে কঠোর সংযমী জীবন-যাপনকে বুঝে থাকেন। এটা মোটেই ঠিক নয়। ইসলামে ইবাদাত শুধু সালাত, মসজিদে যাওয়া, সাদাকাহ করা কিংবা হজ্জ করার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ যে কেউ যে কোনো হালাল কাজ, যেমনঃ ঘুমানো, খাওয়া, পান করা, কাজে যাওয়া ইত্যাদিকে ইবাদাতে রূপান্তর করতে পারে। এটা কীভাবে সম্ভব? শুধুমাত্র ভালো নিয়্যাতের মাধ্যমে! অর্থাৎ কেউ যদি এই নিয়্যাতে ঘুমায় যে, ঘুমালে তার শরীর বিশ্রাম পাবে, ফলে সে আল্লাহর ইবাদাত করার জন্য শক্তি পাবে, তবে এটাই ভালো নিয়্যাত। কেউ যদি পরিবারের ভরণ-পোষণ ও দেখাশোনার জন্য কাজে যায়, তবে এটাও ভালো নিয়্যাত এবং এর জন্য সে পুরস্কৃত হবে।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

রহমতের মাসের জন্য প্রস্তুতি

- কোন মন্তব্য নেই


আমাদের অনেকেই রামাদানের প্রস্তুতির জন্য ছটফট করতে থাকি, কিন্তু কীভাবে শুরু করবো এ ব্যাপারে অনেকেরই কোন ধারণা নেই। নিচে কিছু কৌশল সম্পর্কে বর্ণনা করা হলো যেগুলো ইনশা আল্লাহ আমাদের মন ও হৃদয়কে আসন্ন রহমতের মাসের জন্য তৈরি হতে সাহায্য করবে।

নিয়্যাত করুনঃ এটি খুব সহজ কাজ, কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী। হয়তো আপনি রামাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে স্কুল, ক্লাস, পরিবার ও অন্যান্য ব্যক্তিগত কাজের সাথে ‘রামাদানের প্রস্তুতি’ গ্রহণের সময়কে খাপ খাওয়ানো যায়। ‘রামাদানের প্রস্তুতি’ গ্রহণের সময়কে আলাদা করার পরিবর্তে আপনার দৈনন্দিন কাজকর্মকেই রামাদানের প্রস্তুতি গ্রহণের উপায় হিসেবে কাজে লাগান।

রামাদান কারীমউদাহরণস্বরূপ, হয়তো আপনার মা আপনাকে বললেন ছোটভাই/বোনকে স্কুল থেকে নিয়ে আসতে,  যদিও অনেকদিন পর কিছুটা সময় পাওয়ায় আপনি ঠিক করেছিলেন কয়েক পাতা কুর’আন তিলাওয়াত করবেন। রামাদানের প্রস্তুতি গ্রহণের একটি সুযোগ হাতছাড়া হয়েছে বলে মন খারাপ না করে এমনভাবে নিয়্যাত করুন যে, আপনি আপনার ছোটভাই/বোনকে স্কুল থেকে নিয়ে আসছেন আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা)-কে সন্তুষ্ট করার জন্য; আর রামাদানের প্রস্তুতি গ্রহণ করুন মায়ের আদেশ পালন করে, পরিবারের সদস্যদের সাহায্য করে, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করে...(আর এ তালিকা ক্রমবর্ধমান)।

সোমবার, ১৬ জুন, ২০১৪

রামাদানের প্রস্তুতির জন্য ৮ টি সহজ টিপ্‌স

- কোন মন্তব্য নেই


আপনি কি কখনো বিস্মিত হয়েছেন যে, রামাদানে বা হজ্জের সময় ছাড়া বছরের অন্যান্য সময় কেন সালাতে মনোযোগ দিতে কষ্ট হয় কিংবা কেন আমাদের ঈমান দুর্বল থাকে? এর কারণ হতে পারে, সচরাচর আমরা সাধারণত একটি ফোনালাপের পরপরই তাকবীরে চলে যাই কিংবা অন্য আর সবার মতোই আমরা আমাদের চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হই, যা আমাদের প্রকৃত অনুভূতি নয়।

রামাদানআমাদের অনেকেই খুব সাধারণ জীবন যাপন করি, আর অনেক ক্ষেত্রে আমাদের ঈমানের হ্রাস-বৃদ্ধি নির্ভর করে আসন্ন কোন ঘটনার উপর, উদাহরণস্বরূপঃ ‘রামাদান শুরু হলেই আমি প্রতিদিন এক পাতা কুর’আন তিলাওয়াত করবো; হজ্জ থেকে ফিরেই আমি প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করবো; আমার সন্তান জন্মলাভ করলেই আমি ধুমপান ছেড়ে দিব।’ আর এ ধরনের চিন্তাভাবনার কারণেই সাধারণত আমাদের প্রাপ্ত ফলাফল হয় সম্পূর্ণ বিপরীত। আমরা ধুমপান ছাড়তে পারি না, নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে পারি না, আর কুর’আন তিলাওয়াত শুরু করলেও কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর আমরা আবার আমাদের আগের অবস্থায় ফিরে যাই।

কারণ, আমাদের এই ‘সংকল্প’ কিংবা ‘অনুভূতিগুলো’ আবেগ কিংবা ঝোকের কারণে সৃষ্ট; প্রকৃত চিন্তাভাবনার ফসল নয়। সাধারণত রামাদান কিংবা হজ্জের জন্য আমাদের কোন প্রস্তুতি থাকে না, যা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারে; অন্য সবাই যা করে আমরাও তা করি এবং আশা করি আমাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে এমন কিছু ঘটে না।

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০টি উপায়

- কোন মন্তব্য নেই

আপনাদের অনেকেই রামাদানকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে চিন্তিত, বিশেষ করে প্রথম কয়েকদিনের ব্যাপারে। তাই আমি আপনাদেরকে রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০ টি উপায় সম্পর্কে জানাতে চাই!

রামাদানকে সফলভাবে কাজে লাগানোর সেরা ১০টি উপায়ঃ

১. আন্তরিক ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং প্রচুর পরিমাণ দু’আ করুন একটি লাভজনক, কার্যকরী ও সফল রামাদানের জন্য।

২. প্রতি রামাদানের আগের রাতে পরবর্তী দিনের জন্য কাজের পরিকল্পনা করুন। ৩টি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন করুন যা আপনি পরবর্তী দিন সম্পাদন করবেন এবং তা ডায়রিতে লিখে রাখুন।